,

১০০ টাকার কাঁঠাল ২৬ হাজারে কিনলেন প্রবাসী!

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় মাঝারি আকারের একটি কাঁঠাল দাম হাঁকাহাঁকি করে ২৬ হাজার টাকায় কিনেছেন কাঞ্চন মিয়া (৩৫) নামের এক প্রবাসী। তার বাড়ি সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। কাঁঠালটির বাজার মূল্য আনুমানিক ১০০ টাকা হবে।

জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছের একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে কেনার জন্য ‘দাম হাঁকাহাঁকি’ হয়। এক হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু। প্রায় আধা ঘণ্টা পর্যন্ত মুসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে ২৬ হাজার টাকা দাম হেঁকে কাঁঠালটি পান প্রবাসী কাঞ্চন মিয়া।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, ‘আমাদের মসজিদের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।’

কাঞ্চন মিয়া বলেন, ‘আল্লাহর ঘরের কাঁঠাল, তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। এখানে দাম কত তা গুরুত্বপূর্ণ না। আশা করি, খেয়ে প্রশান্তি পাবো।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি