,

গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ উঠেছে। এ সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক হাসান লিটনকে হুমকি দিয়েছে মুসা নামে ছাত্রলীগ নেতার এক আত্মীয়।

এই তথ্যটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহামেদ আবু জাফর জানতে পেরে তিনি গরু চুরির সংবাদ প্রকাশ করেন। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতা মিজানকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেখিয়ে সাময়িক বহিষ্কার করে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগ।

প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, ১৫ নম্বর অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমানকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপযুক্ত কারনসহ লিখিত জবাব পাঁচ কার্যদিবসের মধ্যে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগ কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের সভাপতি মো.নিজাম উদ্দিন রাসেল ও সাধারণ সম্পাদক শেখ সাদী লিমনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত মিজানের মোবাইলে ফোন দেওয়া হলে তা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামরুলের গরু সপ্তাহখানেক আগে বাড়ি থেকে চুরি হয়ে যায়। এতে কামরুল অনেক খোঁজাখুজির করে গরু পাননি। গত শনিবার বিকেলে কামরুল জানতে পারে ছাত্রলীগ নেতা মিজান ওই গরু আঞ্জুরহাট এলাকায় বিক্রি করেছেন। গরুটি বাজারে বিক্রির জন্য আনা হলে কামরুল গরুটি তার দাবি করে। এতে মিজানের গরু চুরির ঘটনা ফাসঁ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যক্তিদের চাপে মিজানের সর্মাথকরা চোরাই গরু উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখেন। এর আগেও ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রমিজ চৌকিদারের গরুও চুরি করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই গরু রমিজ চৌকিদারের বাড়িতে রয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য মিজানের বাবার জবানবন্দি দক্ষিণ আইচা থানার নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড