,

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজা ও সাধারণ সম্পাদক ইমরান

news-image

বরগুনা প্রতিনিধি : এক সপ্তাহর মধ্যেই বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

রোববার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

গত ১৭ জুলাই বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও সেসময় ঘোষণা করা হয়নি কমিটি।

তবে রোববার বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি পদে মো. রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক পদে তৌশিকুর রহমান ইমরানকে নির্বাচিত করা হয়।

এছাড়া এতে বিশ জন সহ-সভাপতি, পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক, ছয় জন সাংগঠনিক সম্পাদক ও তিনজনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করে এ কমিটি ঘোষণা করা হয়।

সহ-সভাপতি পদ পেলেন যারা-

সবুজ মোল্লা, মো. আবু হাসান ইখলাস বাবু, মো. সাইফুল ইসলাম তুহিন, অলিউর রহমান সাকিব, মো. বায়জিদ ইসলাম, মো. মাহমুদ হাসান তুরন, প্রত্যয় দেব প্রান্ত, আওলাদ হোসেন রাজিব, রাইয়ানুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, আওলাদ হোসেন রাজু, আবির হাসান মেহেদী, রাজীব হোসেন মৃধা, মাইনুল হাসান মোল্লা, আরিফ শাহরিয়ার, এইচ এম ফজলে হাসান রাব্বি, জাহিদুল ইসলাম রিমন, রায়হানুল ইসলাম শাওন, ইশতিয়াক লিয়ন, মো. রফিকুল ইসলাম।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেলেন যারা-

সুমন রায়, জাহিদুল ইসলাম জাদুমনি, রাজ আরিয়ান বিশাল, হাসান মো. শাহরিয়ার শুভ ও মো. ইসমাঈল হোসেন।

সাংগঠনিক সম্পাদক পদ পেলেন যারা

নাজিউর নাসিম, নাফিউর ইসলাম সিনা, মো. রাকিব চৌধুরী, আব্দুল্লাহ আল মারজান, নাঈমুল আহসান রাব্বি ও জুম্মান আহমেদ লিসান।

কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যারা-

রিশান হাসান প্রিন্স, ফাহাদ হাসান তানিম ও সাইফুল ইসলাম সাগর।

বরগুনা জেলা শাখার এ আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ