,

বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধি: চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এতে করে পল্টন থেকে শাহবাগমুখী বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার সকাল ১০টার আগে থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে আসা শুরু করেন। ছোট ছোট মিছিল নিয়া তারা সমাবেশস্থলে আসে। সমাবেশ কেন্দ্র করে আশপাশ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনার উপস্থিত দেখা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল ১০টার আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।এসময় পল্টন, সেগুনবাগিচা ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের বিচ্ছিন্ন উপস্থিতি দেখা যায়।

সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। নেতাকর্মীরা নানা ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড