,

ইরানে বন্যায় ১৮ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : তুমুল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেক। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফার্সের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলির আবদুল্লাহি জানান, গতকাল শুক্রবার ফার্স প্রদেশের ইস্তাহবান নগরীর কাছের বিভিন্ন শহর ও গ্রামে ভারি বৃষ্টিপাত হয়েছে। বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে। ৫৫ জনকে উদ্ধার করা হলেও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।

প্রাদেশিক রেড ক্রিসেন্টের প্রধান হুসেইন দেরভিশি বলেন, ২২টি দল এবং ১২৫ জন লোক দুর্যোগপ্রবণ এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য