শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৩ মাসের জেল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এর তত্ত্বাবধায়ককে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে অভিযোগে আরেকটি বাড়ি সিলগালা করা হয়েছে। এ ছাড়া অভিযানে লার্ভা পাওয়ায় মোট ছয় মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করে সংস্থাটি।

আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো’র তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক এ অভিযান পরিচালনা করেন।

আজ মোট ৮৩টি বাসাবাড়ি, নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি বাসাবাড়ি ও ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় আদালত মোট ৩৮টি ভবন পরিদর্শন করেন। এ সময় খিলগাঁওয়ের ৫০০/সি ও ৫০০/৪/সি হোল্ডিংয়ের দুটি ভবনে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়। এ সময় আদালত দুই ভবন মালিককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড করেন। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পরে ৫০০/সি ভবনের মালিক অর্থদণ্ড দিলেও ৫০০/৪/সি ভবনের মালিক তা পরিশোধে অপারগতা প্রকাশ করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাস্থলে উপস্থিত হতে ব্যর্থ হন। এ সময় ভবন মালিকের ভাগ্নে ও ভবনটির তত্ত্বাবধায়ক সুলতানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে ৭০/সি হোল্ডিংস্থিত পার্শ্ববর্তী রোডে একটি নির্মাণাধীন ভবনে প্রচুর লার্ভা থাকার খবর আসে। পরে আদালত সেখানে গিয়ে জানতে পারেন যে, ভবনটির কার্যক্রম ও তদারকির সাথে সম্পৃক্ত লোকজন ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কয়েক মিনিট আগে তড়িঘড়ি করে ভবনটির মূল ফটকে তালা লাগিয়ে চলে যান। এ সময় আদালত ভবনটি সিলগালা করে দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো বলেন, ‘জেল জরিমানা করে মানুষকে এডিস মশার প্রকোপ হতে রক্ষা করা যাবে না। আমরা কাউকে জেল-জরিমানা করতেও চাই না। কিন্তু কোনো মানুষ যখন ডেঙ্গু রোগের বিস্তার ঘটার সহায়ক ও ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে, তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে দণ্ড আরোপ করি।’

অভিযাননের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হক, অঞ্চল-২ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা