,

চোখের সামনে মেয়ের মৃত্যু, বাবার আত্মহত্যা চেষ্টা!

news-image

সীতাকুণ্ড প্রতিনিধি : মোটরসাইকেলে একমাত্র মেয়ে ফাতেমা জাহান জেবাকে (১৮) কলেজে পৌঁছে দিচ্ছিলেন বাবা মো. ফারুক। কিন্তু ফৌজদারহাট–বাইজিদ লিংক রোডের তিন নম্বর সেতু এলাকায় পৌঁছাতেই কাদামাটিতে পিছলে যায় মোটরসাইকেল। এতে বাবা-মেয়ে দুজনেই সড়কে ছিটকে পড়েন। বাবা পড়েন আইল্যান্ডের দিকে আর মেয়ে সড়কের মাঝখানে। ঠিক তখনই পেছন থেকে আসা দ্রুতগতির একটি লরি ফাতেমাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ শনিবার দুপুর ১২টায় চট্রগ্রামের সীতাকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি ফৌজদারহাট কালুশাহ মাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন ফারুক। তিনি নিজেও হাতে পায়ে আঘাত পেয়েছেন। দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া অনেকেই তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করেন। এ সময় তাদের সরিয়ে সড়ক দিয়ে চলা অন্য গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন ফারুক। পরে পুলিশ ও স্বজনরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদ বলেন, মেয়ে ফাতেমাকে মোটরসাইকেলে কলেজে পৌঁছে দিচ্ছিলেন বাবা। পথে দুর্ঘটনায় মেয়ের মৃত্যু হয়। বাবাও কিছুটা আহত হয়েছেন। এ ঘটনার লরিটি আটকের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ