,

আমদানি করা ন্যাপথা থেকে পাওয়া যাবে ২৫ লাখ লিটার অকটেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বব্যাপী শুরু হয়েছে জ্বালানি তেলের সংকট। সংকটের কারণে অনেক দেশের মতো বাংলাদেশেও ইতোমধ্যে তেলচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে। চরম এই সংকটের মুহূর্তে প্রতিবেশী দেশ ভারত থেকে ১৮৬২ মেট্রিক টন অপরিশোধিত তেল (ন্যাপথা) আমদানি করা হয়েছে।

আজ শনিবার সকালে নদীপথে নরসিংদীর ঘোড়াশালে বেসরকারি কোম্পানি এ্যাকোয়া রিফাইনারির জেটিতে এসে পৌঁছায় এই তেল।

ওই রিফাইনারি লিমিটেডের পরিচালক এরশাদ হোসেন বলেন, ১৮৬২ মেট্রিক টন ন্যাপথা ৪-৫ দিনের মধ্যে পরিশোধন করে প্রায় ২৫ লাখ লিটার অকটেন বের করা হবে। এটি সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আমাদের কাছ থেকে কিনে নেবে। এরপর পরিশোধিত তেল চলে যাবে ভোক্তা পর্যায়ে। পুরো প্রক্রিয়া শেষে ভোক্তা পর্যায়ে তেল পৌঁছাতে সব মিলিয়ে এক সপ্তাহ সময় লাগবে।

জানা যায়, দেশে অকটেন ও পেট্রলের দৈনিক চাহিদা রয়েছে প্রায় আড়াই হাজার টন। দেশীয় উৎপাদন ও মজুদ এবং আমদানি পরিকল্পনা দিয়ে যা এখন পূরণ করা সম্ভব হবে।

এ্যাকোয়া রিফাইনারি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, সকালে ওটি সাংহাই-৮ নামে তেলবাহী ট্যাংকারে ১৮৬২ মেট্রিক টন অপরিশোধিত তেল (ন্যাপথা) ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীর তীরের বেসরকারি তেল পরিশোধন কোম্পানি এ্যাকোয়া রিফাইনারি লিমিটেডের জেটিতে এসে পৌঁছায়। বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি দুই দেশের মধ্যে নৌ-প্রটোকল চুক্তির আওতায় আসা প্রথম তেলবাহী জাহাজ, যা ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে ৯ জুলাই ছেড়ে আসে।

বিআইডব্লিউটিএর পরিচালক (ট্রাফিক) রফিকুল ইসলাম জানান, তেল আমদানির এই পুরো প্রক্রিয়াটি ভারতের সঙ্গে নৌ-প্রটোকল চুক্তির আওতায় সম্পন্ন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এই চুক্তির আওতায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন চাহিদার বিপরীতে এরই মধ্যে ১৬ হাজার মেট্রিক টন তেল আনার অনুমতি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়, যা পর্যায়ক্রমে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইন্ডিয়ান ওয়েল কোম্পানির কান্ট্রি ডিরেক্টর মাজহার আলম জানান, নৌ-প্রটোকল চুক্তির আওতায় তেলের দামও অন্যান্য রপ্তানি করা দেশের চেয়ে কম হবে। এছাড়া এই চুক্তির আওতায় আরও ৩ হাজার ৫০০ মেট্রিক টন ন্যাপথা ১০ দিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে আমদানি হবে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির