,

কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন রাজপথে সংগ্রাম করে যাচ্ছেন ঠিক তখনই কোনো কারণ ছাড়াই আমাদের নেতাকর্মীদের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে।

তিনি বলেন, গত পবিত্র ঈদুল আজহায় দলের নেতাকর্মীরা পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় অবস্থান করার সময় সরকার দেশব্যাপী বীভৎস সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে।

মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাওয়াজকে হত্যার উদ্দেশে বুড়িরচর ইউনিয়নের বেড়িবাঁধের একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে প্রায় ৫ ঘণ্টা নির্যাতন চালানো হয়েছে।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল আরও বলেন, ছাত্রদল নেতা শাহ নাওয়াজ গত ১৮ জুলাই নিজ গ্রামের বাড়ি নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজারের ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় স্থানীয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ, যুবলীগ নেতা আবদুর রহিম ও জীবনের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও তাকে তুলে নিয়ে নির্যাতন করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড