,

বিএনপির ৯ নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টন থানায় এ আবেদন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন।

মামলার আবেদনে মো. রিয়াজ উদ্দিন অভিযোগ করেন, ১৬ ও ১৭ জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নির্দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া বিএনপির নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর উদ্দেশেও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদারসহ দলটির নেতাকর্মীরা বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে প্রচার করেছেন। মামলার আবেদনে ফেসবুকের একটি লিংকও উল্লেখ করা হয়েছে। বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছেন।

মামলার আবেদনে আসামি হিসেবে আরও সাতজন হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম (শ্রাবণ), সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ (জুয়েল), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্যসচিব রফিকুল আলম (মজনু)।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেন্টু মিয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বলেন, আমি একটি অভিযোগ থানায় দিয়েছি। পুলিশ যাচাই–বাছাই করে মামলার সিদ্ধান্ত নেবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ