,

গ্যাস সংকট : চিটাগাং সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেল

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাস সংকটের কারণে দেশের বৃহৎ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানার (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকালে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিইউএফএল সার কারখানাটির উৎপাদন বন্ধ হয়।

জানা গেছে, সিইউএফএলর ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এবং ক’দি ধরে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানা চালু করা হলেও এবার গ্যাস সংকটে কারণে উৎপাদন বন্ধ করা হলো। ফলে প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। তবে সিইউএফএলের উৎপাদন বন্ধ থাকলেও কাফকোতে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক বলেন, সরকার থেকে আবার যখন চালু করার সিদ্ধান্ত দেওয়া হবে এবং গ্যাস পাওয়া যাবে তখনই কারখানাটি চালু করা হবে। তবে কখন হবে, তা এখনই বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর