,

সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তাদের কোন ষড়যন্ত্রই আর কাজে আসবে না। তারা হুড়মুড় করে পড়ে যাবে। সেই পরিস্থিতি এখন চারিদিক থেকে দেখা যাচ্ছে। জনগণ এই সরকারের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। জনগণ চারপাশ থেকে ধেয়ে আসছে। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অজানা আশঙ্কা থেকেই আজ সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে তান্ডব শুরু করেছে। যে সরকারের কোন ক্ষমতায় থাকার বৈধতা নেই। তাদের জনগণের কোন ম্যান্ডেড নেই। তারা এখন পুলিশি আক্রমণ বিরোধীদলের উপর চালিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। একদিকে নিজদলের নেতাকর্মীদের সন্ত্রাসী বানিয়েছেন তাদের বেআইনি অস্ত্র দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের আক্রমণ করতে উদ্বুদ্ধ করছেন।

বিএনপির এই নেতা বলেন, এই সরকার সম্পূর্ণরুপে গণতন্ত্র বিচ্ছিন্ন তারা বেপরোয়া দমননীতি চালিয়ে ক্ষমতায় থাকতে চায়। তারা এখন রাষ্ট্র এবং সমাজের মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করবে, কুৎসা রটনা করবে। তাদের লুটপাট, টাকা পাচারের দিকে যাতে জনগণ দৃষ্টি না দিতে পারে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত করছে।

এসময় দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড