,

দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন গুরুতর আহত

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন (৩৩) গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শোভন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নুরন্নবী চৌধুরী খোকনের ছেলে।

বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে স্ত্রী তোহফা সাদিয়া বীথিসহ গ্রামের বাড়ি গিয়েছিলেন শোভন। ঈদ উদযাপন শেষে আজ সকালে ঢাকা ফিরছিলেন তারা।

পথে শাজাহানপুরের বি-ব্লক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাদের বহনকারী প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং শোভন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রফি তালুকদার বলেন, ঈদ উদযাপন শেষে সাবেক সভাপতি শোভন তার স্ত্রীকে নিয়ে কুড়িগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় শোভন আহত হলেও বাকিরা অক্ষত রয়েছেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস বলেন, শোভনকে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড