,

জার্মানি-যুক্তরাজ্যে দাবদাহের সতর্কতা

news-image

অনলাইন ডেস্ক : জার্মানির কিছু অঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে মঙ্গলবার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এমনটি হলে দেশটি দাবদাহের কবলে পড়বে। এই ভয়াবহ অবস্থার মধ্যে ইউরোপের আরও কয়েকটি দেশ।

জার্মান মিউনিসিপ্যালিটিজ অ্যাসোসিয়েশন বিদ্যমান খরার কারণে জার্মানির বেশ কিছু অঞ্চলে পানির ঘাটতির বিষয়ে সতর্ক করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

কিছু দিন ধরে দক্ষিণ ইউরোপের দেশগুলোতে প্রচণ্ড গরম ও দাবানলের পর এখন মধ্য ও উত্তর ইউরোপের দেশগুলোতে দাবদাহ ছড়িয়ে পড়েছে। এই চরমভাবাপন্ন আবহাওয়ায় কয়েকশ’ ব্যক্তি মারা গেছেন আর প্রচণ্ড গরমের শিকার হচ্ছেন শত শত মানুষ।

জার্মানির বার্লিনে গৃহহীনদের জন্য ‘হিট এইড’ নামে একটি প্রকল্প চালু হয়েছে। এতে অতি গরমে যারা আক্রান্ত, তাদের প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গৃহসুবিধা, গোসল ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

যুক্তরাজ্যও প্রচণ্ড দাবদাহের মুখোমুখি হচ্ছে। লন্ডন ও ম্যানচেস্টার শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ধরনের চরম তাপমাত্রায় মানুষের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড