,

বিদেশি প্রভুদের তুষ্ট করে ক্ষমতায় যেতে চায় বিএনপি: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি।

আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনের কোন ক্ষমতা নেই বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুলের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সকল সংসদ সদস্য এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস। আসলেই দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোন বিশ্বাস নেই।

বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোন নির্বাচন হবে না, মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যর বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার পরিবর্তন চায় অথচ নির্বাচনে আসেন না, সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই।

বিএনপি নেতাদের কাছে নিরপেক্ষ নির্বাচনের সবক মানায় না, তাদের নেত্রী এক সময়ে বলেছিলেন শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়, কাজেই বিএনপি নেতাদের নিরপেক্ষ নির্বাচনের কথা দ্বিচারিতার যে রাজনীতি তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালত থেকে মীমাসিংত ইস্যু, এনিয়ে নতুন করে আলোচনার কোন সুযোগ নেই।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, শেখ হাসিনা নির্বাচনে কোন প্রকার হস্তক্ষেপ হোক এটা চান না। সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো কমিশনকে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা দিয়ে যাবে। সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির কাছে নির্বাচন কমিশন তখনই নিরপেক্ষ যখন বিএনপি নির্বাচনে জয়ী হবার শতভাগ গ্যারান্টি পাবে। এ নিশ্চয়তা নির্বাচন কমিশন বিএনপিকে কখনোই দিতে পারে না।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি ও বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় যানজট ও দুর্ঘটনা রোধে শতভাগ মনযোগ দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড