,

পদ্মায় নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

news-image

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারের মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা যায়, নিখোঁজ তারিকুজ্জামান সানি (২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি শরীয়তপুরের জাজিরা এলাকার মৃত হারুন উর রশিদের ছেলে এবং তিনি রাজধানীর হাজারীবাগে থাকতেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পদ্মা নদীতে নিখোঁজ হন তিনি।

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি দল দোহারের মৈনটঘাটে ঘুরতে আসে। সন্ধ্যার পরে তারা পদ্মানদীর তীরে অবস্থানরত বালু তোলার কাজে ব্যবহৃত একটি ড্রেজারের বলগেটে উঠে মোবাইলে সেলফি তুলছিলেন। এমন সময়ে হঠাৎ কেউ একজন পানিতে পড়ে যাওয়ার শব্দ পায় তারা। পরে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ঘাট ইজারাদার ও চর-মাহমুদপুর পুলিশ ফাড়িঁকে জানালে রাতেই পুলিশ ফায়ার সার্ভিসকে জানায়। তারপর ফায়ার সার্ভিসের দুটি ডুবরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে শুক্রবার ঢাকার বঙ্গবাজার ফায়ার সার্ভিসের নেতৃত্বে থাকা আবুল খায়েরের ডুবরি দল শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বঙ্গবাজার ফায়ার সার্ভিসের নেতৃত্বে থাকা আবুল খায়ের বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দোহারের পদ্মানদীর মৈনটঘাটে এসেছি। রাতভর উদ্ধারের চেষ্টা করা হয়েছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযানে অনেক সময় অতিবাহিত হয়েছে।

এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ফজলে রাব্বি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের মা-খালু ও চাচা ডা. জাকারিয়া হাবিবের উপস্থিতিতে শিক্ষার্থীর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড