,

যাত্রাবাড়ীতে সঙ্গীর ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানার কাছে সঙ্গীর ছুরিকাঘাতে পুলিশের একজন সোর্স নিহত হয়েছেন। নিহতের নাম আশরাফুর রহমান (৬০)। তার বাড়ি বরিশালের গৌরনদীর উপজেলার মহিষা গ্রামে।

সোমবার (১১ জুলাই) বিকালে শ্যামল নামের একজন তাকে ছুরিকাঘাত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। শ্যামল পেশায় একজন কসাই।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) জাকির হোসেইন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আগেও তাস খেলা নিয়ে শ্যামল-আশরাফুর রহমানের মধ্যে ঝগড়া হয়েছে। ঈদের দিনও তাদের মধ্যে বিতণ্ডা হয়। এর জেরে থানার পাশে বুলু মিয়ার মাছের আড়তে শ্যামল সুযোগ বুঝে আশরাফকে ছুরিকাঘাত করে।
তিনি আরও জানান, আশরাফ নানা ধরনের পেশায় জড়িত থাকলেও মূলত আইনশৃংখলা রক্ষা বাহিনীর সোর্স হিসাবে কাজ করত। শ্যামল আর আশরাফ প্রায়ই একসঙ্গে চলাফেরা করত। শ্যামলকে গ্রেফতারে মাঠে একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য আশরাফের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি