,

এবারের ঈদে ইতিহাসের সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবারের ঈদে একশ টাকার ভাড়া ৫শ টাকা গুনতে হয়েছে। ৫ ঘন্টার পথ ৩০ থেকে ৩২ ঘন্টায়ও শেষ হয়নি। অনেক মানুষকে ঈদ করতে হয়েছে রাস্তাতেই, কেউ ঈদের দিন দুপুরে বাড়িতে পৌঁছাতে পেরেছেন। দেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে এই ঈদে। অথচ মন্ত্রীরা বলছেন, মহাসড়কে কোনো যানজট নেই। আওয়ামী লীগ নেতাদের মস্তিষ্ক কোষ থেকে সত্য হারিয়ে গেছে।

শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও কর্তৃত্ববাদী সরকার ক্ষমতাসীন হয়ে একটি পরিবারের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বলেও অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তাঁতী দলের আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির প্রমূখ।

রুহুল কবির রিজভী বলেন, শ্রীলঙ্কায় একটি পরিবার ক্ষমতায় থেকে কিভাবে উন্নয়নের নামে দেশটিকে বিপজ্জনক খাদের কিনারে ঠেলে দিয়েছিল, এখন তাদের প্রাসাদ ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, সমুদ্রে বিভিন্ন জাহাজে তারা ভেসে বেড়াচ্ছে।

রিজভী আরও বলেন, বাংলাদেশে উন্নয়নের নামে হরিলুট করে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে দেশকে ফোকলা করে দেওয়া হয়েছে। বিদ্যুতের যে জ্বালানির প্রয়োজন সেটি একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। বিদ্যুত উৎপাদন না করে আমদানিমুখী হলে সরকারের এই অবস্থাই হয়। এই সরকার ক্ষমতায় আসার পর গ্যাস উত্তোলন না করে তারা আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এখন কয়লা, গ্যাসসহ জ্বালানি সংকটে দেশে বিদ্যুত সংকট ভয়াবহ রুপ ধারণ করেছে।

অস্ট্রেলিয়ায় ১০ ঘন্টা বা কোথাও কোথাও ১৮ ঘন্টা লোড শেডিং হয়- তথ্য মন্ত্রী হাছান মাহমুদের বক্তব্যকে ‘উদ্ভট’ খবর হিসেবে অভিহিত করে মন্ত্রীর কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড