,

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

news-image

নিজস্ব প্রতিনিধি : আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আষাঢ়ের শেষ সময়ে হতে যাওয়া এবারের কোরবানির ঈদের দিন ভারি বর্ষণের শঙ্কা নেই, তবে দিনের যে কোনো সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি জানান, রাজধানীতে সকালে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। রোদেলা আবহাওয়া থাকতে পারে। দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। কোথাও তাপপ্রবাহ বিরাজ করলেও বৃষ্টির পর গরম কমতে পারে।
মনোয়ার হোসেন আরও জানান, এখন তো বর্ষার মাঝামাঝি সময়। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে দিনের যে কোনো সময়। কোরবানির দিন ভারি বর্ষণের আভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে ঈদের দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ১০ জুলাইয়ের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত