,

গোপন বৈঠকে ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’, বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

news-image

বরিশাল ব্যুরো ও আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় গোপন বৈঠকে ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল গাজী, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মন্টু খান, বার্থী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সম্পাদক কাইয়ুম খান, ইউনিয়ন যুবদল কর্মী এনায়েত হোসেন, জাফর খান, সাইফুল ইসলাম, রেজাউল মোল্লা ও সামিউল বেপারী এবং ইউনিয়ন ছাত্রদল কর্মী আকাশ খন্দকার, মুন্ন্না আহম্মেদ ও ইখতিয়ার তালুকদার।

তাদের মধ্যে ইখতিয়ার তালুকদার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের ভাই।

মামলার এজাহারে বলা হয়েছে, গৌরনদী উপজেলার বার্থী গ্রামে প্রভাবশালী বিএনপি নেতা আমিনুল হক শাহীনের বাড়িতে সোমবার রাতে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী গোপন বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্র করছিলেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ১২ জনকে আটক করা হয়; বাকিরা পালিয়ে যায়। বৈঠকস্থল থেকে একাধিক জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।

বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে আত্মীয়-স্বজন ও স্থানীয় কর্মীদের নিয়ে আলোচনা করছিলাম। রাত সাড়ে ৮টার দিকে বার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন প্যাদার নেতৃত্বে ৫০-৬০ জন বাড়িতে হামলা চালায়। তারা আমাকেসহ সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে ১২ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন প্যাদা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা গোপন বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড