,

কুবিতে ৬৪ কোটি টাকার বাজেট, বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

news-image

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬৪ কোটি ১৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যেখানে গবেষণা খাতে প্রায় ৭৯ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের সভাপতিত্বে ৮৪তম সিন্ডিকেট সভায় ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বাজেট উপস্থাপন করেন।

বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, ৩৭ কোটি ৬২ লাখ টাকা শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের বেতনভাতা বাবদ, পণ্য ও সেবা সহায়তা বাবদ ১৩ কোটি ৮৭ লাখ টাকা, গবেষণা বাবদ ২ কোটি ৭২ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ৮০ লাখ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৪ লাখ টাকা ও মূলধন অনুদান ৯ কোটি ১ লাখ টাকা রাজস্ব বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এবারের বাজেটে মোট ঘাটতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ টাকা।

বাজেটে আয়ের উৎসের মধ্যে প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ২১ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে বরাদ্দ অর্থের পরিমাণ ৫৪ কোটি ৫২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে ৪ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের রিজার্ভ ফান্ড হতে ঋণ ৬৮ লাখ ১৬ হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড