,

‌‘ইভিএমে ভোট হলে ক্ষমতাসীনরা ঘরে বসেই ভোট নিয়ে নিতে পারবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ইভিএমে ভোট হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাতে নয়, দিনে ঘরে বসেই সব ভোট নিয়ে নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‌‌‌‌আওয়ামী লীগ এখন ইভিএম-ইভিএম করছে। অর্থাৎ রাতে সিল মারতে হবে না। দিনেই ঘরে বসেই সব ভোট নিয়ে নিতে পারবে তারা। এরকম নির্বাচনে বিএনপি যাবে না।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টুকু এ কথা বলেন।

যুবদলের নবগঠিত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে সঙ্গে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গনে যান।

টুকু আরও বলেন, ‘একটি নিরপেক্ষ সরকার না আসলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না। বিএনপি একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চায়। বিএনপি দেখিয়ে দিয়েছে গণতন্ত্র কাকে বলে। বেগম খালেদা জিয়া পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল। সেই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি পরাজয় বরণ করেছিল। এটাকেই বলে আসল গণতন্ত্র। এই সরকারের যদি সৎ সাহস থাকে তাহলে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসুক। আমরা যদি পরাজয় বরণ করি করব। তবে খেলাটা ফেয়ার চাই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জন্মের আগে থেকেও আমরা একদিনেই ভোট করি। ইসি চারদিনে ভোট করতে চায়। এর মানে হলো ভোটগুলো এনে ডিসি অফিসে রাখা, আর ডিসি অফিসকে কেউ বিশ্বাস করে না। সুতরাং এটি বাংলাদেশ হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিনসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না