,

দিন-দুপুরে আওয়ামী লীগ নেতাকে অপহরণ!

news-image

রাজশাহী ব্যুরো : অস্ত্রের ভয় দেখিয়ে রাজশাহীর বাগমারায় দিন-দুপুরে আওয়ামী লীগ নেতা শামসুদ্দিকে (৫৮) অপহরণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কনোপাড়া গ্রাম থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মিজানুর রহমান রাজু বাগমারা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

উপজেলার গোয়াকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন। প্রায় ২০ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এলাকার মাছ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে শামসুদ্দিনের ছেলে মিজানুর রহমান রাজু বলেন, সকালে কনোপাড়া গ্রামের রাস্তার পাশে নিজের পান বরজে কাজ করছিলেন তার বাবা। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেট পড়া দুজন লোক সেখানে যান। এর কিছুক্ষণ পর অস্ত্র বের করে ভয় দেখিয়ে তাকে মোটরসাইকেলে তুলে হেলমেট পড়ানো হয়। পরে তাকে নিয়ে তাহেরপুরের দিকের রাস্তায় চলে যায়। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

মিজানুর রহমান রাজু বলেন, গত বছর যশের বিলে একটি পুকুর খনন করা হয়। এই পুকুর খননে সহযোগী ছিলেন তাহেরপুর পুরের রফিকুল ইসলাম রফিক নামের একজন ব্যবসায়ী। সম্প্রতি তার সঙ্গে হিসাব ও লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয়। শামসুদ্দিনের কাছে অতিরিক্ত সাড়ে তিন লাখ টাকা দাবি করেন রফিক। এ টাকার জন্য রফিক ও তার লোকজন ভয়ভীতিও দেখাচ্ছিলেন। তাদের ভয়ে বেশ কিছুদিন ধরে তাহেরপুর হাটে যাওয়াও বন্ধ করে দেন শামসুদ্দিন। এ কারণে তার বাবাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, খবর পেয়ে বিয়টি প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে এ ঘটনায় থানায় একটি জিডি রেকর্ড করা হয়েছে। নিখোঁজ শামসুদ্দিনের ছেলে মিজানুর রহমান রাজু এ জিডি দায়ের করেছেন। সব বিষয় আমলে নিয়ে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড