,

তেলাপিয়া মাছের ভর্তা

news-image

ভর্তা খেতে কে না পছন্দ করে। গরম গরম ভাতের সঙ্গে মাছ ভর্তা খেতে খুবই সুস্বাদু। তাই ভর্তা প্রেমীদের জন্য আমাদের আজকের আয়োজনে রয়েছে মজাদার ও সুস্বাদু তেলাপিয়া মাছের ভর্তার রেসিপি।

আসুন জেনে নেই এর প্রস্তুত প্রণালী-

# প্রথমেই ২ টুকরো তেলাপিয়া মাছ নিয়ে নিন। এরপর মাছে সামান্য লবণ,মরিচের গুঁড়া ও এক চিমটি হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখুন কিছুক্ষণ।

#এরপর একটি কড়াইয়ে তেল গরম করে মাছ ভেজে নিন। ভাঁজা হয়ে গেলে ঠান্ডা করে মাছের কাঁটা বেছে নিন।

#এবার একটি প্যানে তেল গরম করে শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিন।সাথে এক কোয়া রসুন সেদ্ধ করে নিন অথবা ভেঁজে নিন।

#একই প্যানে পেঁয়াজ কুঁচি ও রসুন কুচি দিয়ে হালকা ভাজুন। কিছুটা ভাজা হয়ে গেলে এর সাথে আদা কুচি দিয়ে অল্প আঁচে নেড়েচেড়ে আবার একটু ভেঁজে নিন।খেয়াল রাখবেন বেশি ভাঁজা অথবা পুড়ে না যায়। তাহলে তিতা লাগবে।

#এরপর এর সাথে কাঁটা বেঁছে রাখা মাছ গুলো দিয়ে দিন। এবং ভালো করে ভাজুন। ভাজার সময় সামান্য সরিষার তেল দিয়ে দিন। অনেকে আবার সরিষা তেল পছন্দ করেন না সেক্ষেত্রে না দিলেও চলবে।ভালো করে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

#এরপর একটি বাটিতে,উঠিয়ে রাখা ভাঁজা শুকনো মরিচ ও রসুন এবং স্বাদমোট লবন ভালো করে কচলিয়ে এর সাথে মাছের মিশ্রণটি দিয়ে দিন। এবার ভালো করে মথে ভর্তা বানিয়ে নিন। সাথে চাইলে ধনেপাতাও যোগ করতে পারেন।

ব্যস এভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন তেলাপিয়া মাছের ভর্তা। তবে শুধু তেলাপিয়া মাছ নয় যেকোনো বড় মাছ দিয়েই এই একই ভাবে তৈরি করে নিতে পারেন মাছ ভর্তা।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু