,

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। শুক্রবার সকাল থেকে একযোগে গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তবে প্রথম দিন হওয়ায় অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের তেমন ভিড় ছিল না বাস কাউন্টারগুলোতে। ফলে যাত্রীরা কোন প্রকার ঝামেলা ছাড়াই স্বস্তিতে টিকিট কাটতে পারছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল থেকে একযোগে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।প্রথম দিন হওয়ায় যাত্রীদের তেমন ভিড় নেই। তবে ৭ জুলাই তারিখের টিকিটের চাহিদা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের মাঝে।

সার্বিক বিষয়ে নিয়ে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রির চাপ নেই। যারাই টিকিট কাটতে আসছেন সবারই টিকিটের চাহিদা ৭ তারিখ রাতের। ৭ তারিখ রাতে প্রতিটি গন্তব্যে হয়তো ৪টা করে গাড়ি যাবে। তাহলে সবাইকে তো আমরা ৭ তারিখ রাতের টিকিট দিতে পারব না। এ ছাড়া অন্যান্য দিনের কোন টিকিট বিক্রি হচ্ছে না। তা ছাড়া বন্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সব মিলে মানুষের বাড়ি যাওয়ার প্রতি আগ্রহও কম।’

ঈদে সড়কের অবস্থার বিষয়ে তিনি বলেন, ‘ঈদের আগে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। এবার কোরবানির ঈদে গরুর ট্রাক আসবে, আবার যাত্রী নিয়ে বাসও যাবে সে ক্ষেত্রে যানজট হওয়ার সম্ভাবনা আরও বেশি। ফলে স্বাভাবিক রুটিন অনুযায়ী গাড়ি চলবে। বিশেষ কোন ট্রিপ চালানোর এখনো চিন্তা ভাবনা করছি না আমরা। পরিস্থিতি ও চাহিদা বিবেচনা করে আমরা দেখব বাড়তি ট্রিপ চালানো যায় কী-না।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি