,

ব্রাহ্মণবাড়িয়ায় পানিবন্দি দেড় হাজার পরিবার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর, বুড়িশ্বর, ভলাকূট, কুন্ডা, গোয়ালনগর, গোকর্ণ ও পূর্বভাগ, চাপরতলাসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এসব পরিবারগুলো।  বাড়ির উঠোন ও চারপাশে পানি উঠার কারণে রান্নার চুলা ও টয়লেট এবং টিউবওয়েলগুলো পানিতে তলিয়ে গেছে। এতে করে বিশুদ্ধ খাবার পানি ও নিরাপদ খাদ্যের সংকটে পড়েছে দুর্গত পরিবারগুলো। গ্রামের বিভিন্ন সড়কও তলিয়ে গেছে ঢলের পানিতে।
সরেজমিন ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামের পশ্চিমপাড়ায় গিয়ে দেখা গেছে অর্ধশত পরিবার পানিবন্দি হয়ে আছে। বাড়ির ভেতরে পানি না ঢুকলেও বাড়ির উঠান পানিতে তলিয়েছে। নিম্নাঞ্চলের বাড়িগুলোর রান্নাঘর ও টিউবওয়েল এবং টয়লেট তলিয়ে গেছে। মারফত আলী নামে এক ব্যক্তি জানান, তার বাড়ির চারপাশে পানি জমেছে। ঘর থেকে বেরও হতে পারছেন না। পরিবার নিয়ে তিনদিন ধরে বন্দিদশায় আছেন বাড়িতে। কেউ কোনো সহায়তা নিয়ে আসেনি তার বাড়িতে। ঘরে যা খাবার আছে, তাও পর্যাপ্ত নয়।এদিকে, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতেও পানি উঠেছে। ফলে তাদেরকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, ‘প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। তাদের জন্য ৩৩ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। দ্রুত এগুলো দুর্গতদের কাছে সরবরাহ করা হবে। এছাড়া দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য ৪ লক্ষ ৬৮ হাজার ২৫০ টাকা বরাদ্দ পেয়েছি। আমরা নিয়মিত তাদের খোঁজ-খবর নিচ্ছি। মনিটরিং টিম গঠন এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য