,

ভাওয়াল এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

news-image

জেলা প্রতিনিধি : গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস লোকাল ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। পরে একে একে ট্রেনের পিছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, রাজেন্দ্রপুর এলাকায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে বগিটি উদ্ধার করা সম্ভব হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য