শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের কণ্ঠ রোধের সর্বোচ্চ চেষ্টা চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যম ও সংবাদকর্মীদের কণ্ঠরোধ করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। আজ মঙ্গলবার গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৯ জুন, বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে দেখা গেছে পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় কর্তৃক এ ধরনের নির্দেশনা গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপ ও এটি স্বাধীন এবং মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি বলে মনে করে গণঅধিকার পরিষদ।

নেতৃবৃন্দ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ফরমায়েশি সংবাদ পরিবেশনে বর্তমান সরকার কীভাবে গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে মুক্ত গণমাধ্যমের পথ রুদ্ধ করছে তা এ নির্দেশনায় আরো স্পষ্ট হয়েছে।

অবিলম্বে এ নির্দেশনা প্রত্যাহারে সশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে তারা বলেন,সরকারি দল ও তাদের নেতা-কর্মীদের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তার আইনে সংবাদকর্মীদের জেলখানায় যাওয়া থেকে নানা হয়রানি হতে হয়। এমনকি আরও কঠোরভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার আরেকটি বিতর্কিত গণমাধ্যম আইন করতে যাচ্ছে। এর মাধ্যমে গণমাধ্যমের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার চেষ্টা চলছে। তাই নেতৃদ্বয় প্রস্তাবিত গণমাধ্যম আইন প্রণয়নেরও বিরোধিতা করেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা