,

‘ওমর সানী ওখানে মাতাল অবস্থায় ছিল’

news-image

বিনোদন প্রতিবেদক : খল অভিনেতা ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান ছিল গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে। সেখানে ওমর সানী ও জায়েদ খানের মধ্যে একটি ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটে। গতকাল শনিবার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশের পর শোবিজ পাড়া থেকে নেট দুনিয়া বেশ সরগরম।

অনুষ্ঠানে জায়েদ খানতে চড় মেরেছেন ওমর সানী। এরপর পিস্তল বের করে সানীকে গুলি করার হুম‌কি দেন জায়েদ। এ সময় জায়েদের উদ্দেশে সানী বলেন, ‘তোরে না নিষেধ করছি, আমার বউরে (চিত্রনায়িকা মৌসুমী) ডিস্টার্ব করবি না।’ জবাবে কোমর থেকে তাৎক্ষণিক পিস্তল বের করেন জায়েদ। বলেন, ‘গুলি করে দেব।’

এ বিষয়ে গতকাল রাতে দৈনিক আমাদের সময় অনলাইনকে জায়েদ খান বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওখানে ডিপজল ভাইসহ আরও অনেকে ছিলেন। তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। এখনকার বিয়ে বা বড় অনুষ্ঠানে মেটাল ডিটেক্টর রাখা হয়, সেখানে পিস্তল নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’

এরপরও যেন থামছে না বির্তক। কারণ ওমর সানী এখনো বলে যাচ্ছেন, জায়েদ খান তাকে পিস্তল বের করে গুলি করার হুম‌কি দিয়েছেন।

আসলে কী ঘটেছিল ডিপজলের ছেলের বিয়েতে, জানতে যোগাযোগ করা হয় জায়েদ খানের সঙ্গে। তিনি বলেন, ‘তিনি (ওমর সানী) আমাকে কোন চড় মারেনি, এই কথাটা আপনারা কেন বিশ্বাস করছেন না। সে মিথ্যা বলছে। আমার কাছে মনে হচ্ছে এটা আমাকে নিয়ে একটি ষড়যন্ত্র। সে ইদানিং নিপুণদের (চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার) সঙ্গে মিলে নানা কাজ করছে। এটি তারই একটি খেলা হতে পারে।’

বিয়ের অনুষ্ঠান ঘিরেই কেন এমন ‘খেলা’ হলো, উত্তরে জায়েদ খান বলেন, ‘এটা আমার জানা নেই। আমার সঙ্গে উনার কোনো হাতাহাতি হয়নি। উনি ডিপজল ভাইয়ের সঙ্গে পাঁচ মিনিট দূরে দাঁড়িয়ে কথা বলে চলে গেছেন। এর বাইরে আর কিছুই না। পুরো ঘটনাটি একটি স্কিপ্ট আকারে উনি বানিয়েছে। আর তা একদিন পর তাও আবার রাতে নাটক আকারে প্রকাশ করেছে। এমনটি যদি ঘটত, তাহলে তা তো শুক্রবার রাতেই তা প্রকাশ হতো।’

আপনার কাছে এটা নাটক মনে হচ্ছে কেন, উত্তরে চিত্রনায়ক বলেন, ‘নাটক ছাড়া আর কী। এমন একটি ঘটনা যেখানে হাজারও অতিথি এসেছে, গেটের বাইরে মেটাল ডিটেক্টর ছিল। অনেক ভিআইপি অতিথিরা সেখানে ছিল। এমন একটি অনুষ্ঠানে পিস্তল নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। পুরো ঘটনাটি সাজানো একটি নাটক, বিশ্বাস করেন।’

ওমর সানী আপনার সঙ্গে কেন এমনটি করবে, জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘তা আমার জানা নেই। আপনারা হয়তো জানেন না, সে কিন্তু ওখানে মাতাল অবস্থায় ছিল। এটার প্রমাণ আমার কাছে আছে।’

এর আগে দৈনিক আমাদের সময় অনলাইনকে ওমর সানী বলেন, ‘সে (জায়েদ খান) দীর্ঘদিন ধরে আমার বউকে ডিস্টার্ব করছে। আমাদের বিভিন্ন কাজেও বাগড়া দিয়ে আসছে। আমাদের অনেক কাজই সে বন্ধ করে দিয়েছে। কিন্তু তারপরও আমি চুপ ছিলাম, মাটির দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমার কাছে অনেক প্রমাণ আছে।’

কী এমন প্রমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘যা আছে তা আমি সময় মতোই দেখাব।’

এত অতিথির মাঝে জায়েদ খানকে চর মারার বিষয়ে সানী বলেন, ‘আমি তাকে গিয়ে চড় মারছি। আর এটা তো সবাই জানে, সে একজন পিস্তলধারী। তার কাছে লাইসেন্স করা পিস্তল আছে। সে কোমরে হাত দিয়ে আমাকে বলল, “পিস্তল দেখছোস, গুলি কইরা মাইরা ফেলামু।” এটা তো বিশ্বাস করতেই হবে। একজনের বিয়ের অনুষ্ঠানে তো আর অশোভনীয় আচরণ করা যায় না। তাই আমি আর কিছুই বলিনি। ঘটনাটি সেকেন্ডের মধ্যে ঘটেছে আর সেকেন্ডের মধ্যেই সব আউট হয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে অনুষ্ঠানে তেমন কিছুই হয়নি’।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড