,

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত সকালে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরবর্তী চিকিৎসার বিষয়ে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শুক্রবার রাতে চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তির পর সেখানে সাংবাদিকদের ফখরুল বলেন, ‘রাত ২টার দিকে ডাক্তার জাহিদের (বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন) কাছে খবর পাই ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ বোধ করছেন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হবে। তিনি এভারকেয়ার হাসপাতালে ম্যাডামের ডাক্তারের সঙ্গে কথা বলেন। আমি চলে আসি, আসার পরে চেয়ারম্যান সাহেবের (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) সঙ্গে কথা হয়। তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের সঙ্গেও কথা হয়। হাসপাতালে ইমিডিয়েটলি আনার সিদ্ধান্ত হয়।’

তিনি বলেন, ডাক্তাররা যে পরীক্ষা-নিরীক্ষাগুলো করেছেন, তাতে দেখা গেছে আগের দিন বিকেল থেকে তার হার্টে কিছু সমস্যা দেখা গেছে। উনি তো একটু চাপা মানুষ, বলেননি কাউকে। শুক্রবার সন্ধ্যায় যখন ডাক্তার জাহিদ এবং সিদ্দিক সাহেব তাকে চেকআপ করতে গেছেন তখনই তার প্রবলেমের বিষয়টি জানা যায়। তখনই হাসপাতালে আনার সিদ্ধান্ত হয়।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আল্লাহর হুকুমে ম্যাডাম এমনিতে এখন স্ট্যাবল আছেন, পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষ করে এনজিওগ্রাম করার পর বোঝা যাবে সমস্যা কতটা জটিল। এমনিতেই তো দেশনেত্রী গুরুতর পেসেন্ট। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর সঙ্গে হার্টের প্রবলেম হলে তা তো নিঃসন্দেহে জটিল আকার ধারণ করে। আমরা আশাবাদী আল্লাহর কাছে দোয়া করি আগের মতোই তিনি অসুস্থতা কাটিয়ে উঠবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড