,

দেশের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া : নজরুল ইসলাম

news-image

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুঃসময়ে যাঁরা মানুষ এবং দেশকে উদ্ধারের জন্য ভূমিকা পালন করেছেন, তাঁরা হলেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

ময়মনসিংহে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে তাঁর কর্মময় জীবনের ওপর বই ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে আলোচনা সভায় এ কথা বলেন নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘মানুষের মনে জিয়াউর রহমান চিরদিন বেঁচে আছেন, থাকবেন। বেগম খালেদা জিয়াকেও তারা ভুলবে না। বাংলাদেশে বেগম রোকেয়ার পর নারী শিক্ষায় সবচেয়ে বেশি অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।’

এ সময় শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনসহ স্থানীয় নেতারা। আলোচনা সভার পর প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড