,

দুশ্চিন্তায় সানি,অতীত জানলে সন্তানরা কী ভাববে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওনকে একসময় সবাই পর্ন তারকা হিসেবেই চিনতো। তবে বহুদিন আগেই সেই জগত ছেড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অতীতের কথা চিন্তা করে আশঙ্কার কথা প্রকাশ করেছেন এই তারকা।

সানি লিওনের আশঙ্কা, অতীতের কথা জানলে তার তিন সন্তান কী বলবে? সেকথা জানলে কি তার তিন সন্তান তাকে ঘৃণা করবে? সানির কথায়, ‘আমার অনেক কিছুই আমার ছেলেমেয়েদের পছন্দ নাও হতে পারে। আমি ওদের সঙ্গে এ বিষয়ে খোলাখুলি কথা বলব। যাতে কেউ এ বিষয়ে ওদের কোনো প্রশ্ন করলে ওরা উত্তর দিতে পারে।’

সানির কথায়, ‘আমি আমার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার সন্তানদেরও পূর্ণ স্বাধীনতা দেবো তারা যেন তাদের নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে।’

সম্প্রতি সানি লিওন তার মেয়ে নিশোকে বলেছেন, পিয়ানোর প্রতি ভালোবাসার জন্য বিশ্বভ্রমণ করতে পারে।

বর্তমানে আসের, নোয়া আর নিশা তিন সন্তানের মা সানি লিওন। ২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুরের এক অনাথ আশ্রম থেকে মেয়ে নিশাকে দত্তক নেন সানি। পরে সারোগেসির মাধ্যমে সানি এবং ড্যানিয়েল ওয়েবারের সংসারে আসে তাদের আরও দুই সন্তান আসের ও নোয়া।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না