,

হত্যার উদ্দেশ্যেই জোনায়েদ সাকির ওপর হামলা : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর হামলা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি কিসের আলামত?

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘এ হামলা নারকীয় এবং ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের সহমর্মিতা জানাতে হাসপাতালে দেখতে গেলে জোনায়েদ সাকির ওপর হামলা কেবলমাত্র কাপুরুষদের দ্বারাই সম্ভব। এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী। সরকার হিংস্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে দেশ চালাতে চায়, আজকের ঘটনা তারই প্রমাণ। এই হামলা সরকারের সব ব্যর্থতা থেকে দৃষ্টি ফেরানোর কৌশল। এই সহিংস ঘটনায় পৈশাচিক নাৎসীবাদ আরও তীব্র মাত্রায় আত্মপ্রকাশ করল।’

মির্জা ফখরুল বলেন, ‘সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের আহাজারিতে আকাশ-বাতাশ যখন ভারী হয়ে উঠেছে, ঠিক সেদিনই গ্যাসের দাম অসহনীয় মাত্রায় বৃদ্ধি করার মাধ্যমে এই সরকার যে সবচেয়ে বড় গণদুশমন, সেটিই পুণরায় প্রমাণ করল। সরকারের পেটোয়া সন্ত্রাসীদের প্রকাশ্যে জনপদের পর জনপদ দাপিয়ে বেড়ানোর পর হাসপাতালেও এদের রক্তাক্ত ছোবল থেকে নিস্তার পাচ্ছে না বিরোধী দল ও মতের মানুষরাও। এটি কিসের আলামত?’

মির্জা ফখরুল বলেন, ‘ভোট, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনসহ বিরোধী শক্তিকে আক্রমণ করে ধ্বংস করার তাদের অপচেষ্টা থেমে নেই। সরকার তাদের সকল শক্তি দিয়ে একের পর এক অশুভ পরিকল্পনা এঁটে যাচ্ছে। তথাকথিত উন্নয়নের নামে যে হরিলুট চলছে, সেটিকে পূরণ করার জন্য জনগণকে ফতুর করতেই এই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধিতে জন-অসন্তোষকে চাপা দিতেই সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে কি না, সেটি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাই জোনায়েদ সাকির আহতদের দেখতে যাওয়াকে ক্ষমতাসীন মহল মোটেও বরদাশত করতে পারেনি।’

 

তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্য নিয়ে জোনায়েদ সাকির ওপর আক্রমণ করে তাকে রক্তাক্ত করা হয়েছে। এখন প্রতিরোধের সময় চলে এসেছে। সব গণতান্ত্রিক শক্তি একযোগে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় ব্যারিকেড গড়ে তুলে অবৈধ সরকারকে পরাজিত করার সংগ্রামে এখন ঐক্যবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক জোনায়েদ সাকির ওপর সহিংস আক্রমণের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জোনায়েদ সাকির আশু সুস্থতা কামনা করছি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না