,

একদিকে মানুষ পুড়ছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চট্রগ্রামের অগ্নিকাণ্ডে গোটা জাতি যখন শোকে কাতর সেই সময়ে গ্যাসের দাম বাড়িয়ে সরকার দেশের মানুষকে আরও শোকাচ্ছন্ন করেছেন।

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন,‘একটা পাশবিক ও সন্ত্রাসী মাফিয়া টাইপের সরকার ক্ষমতায় না থাকলে এমন ঘটনা ঘটতো না। মানুষ পুড়ছে আর সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। সেই বিখ্যাত প্রবাদ যখন রোম পুড়ছে তখন বাঁশি বাজাচ্ছেন সম্রাট নিরো। আমাদের দেশেও তাই হচ্ছে।

রিজভী আরও বলেন,‘প্রধানমন্ত্রী আপনি কতটা বিবেকহীন এত বড় ট্রাজেডিকে আড়াল করতে জাতিকে উপহার দিলেন গ্যাসের দাম বৃদ্ধি। উৎপাদন পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধির কারণে এখন বিদ্যুতের দাম বাড়বে, কৃষি, শিল্প উৎপাদন খরচ বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরও বাড়বে। গ্যাসের দাম যেভাবে বাড়ানো হয়েছে তাতে যারা সাধারণ চাকরিজীবী তাদের জন্য গ্যাসের চুলা জ্বালানো কঠিন হয়ে গেছে। এখন প্রত্যেকটি ক্ষেত্রেই এটার চেইন রিয়েকশন তৈরি হবে ।

এর আগে বিক্ষোভ মিছিলের চেষ্টা হলে তাতে পুলিশ বাধা দেয়। এতে অংশ নেন মহিলা দলের সুলতানা আহমেদ, নায়েবা ইউসূফ, রুনা লায়লা, রুমা আক্তারসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ