,

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করে কয়েকশ গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সকাল সাড়ে ৯টার দিকে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে শ্রমিকরাও মারমুখী হয়ে উঠে এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।

এ বিষয়ে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রল) মাহবুব বলেন, শ্রমিকরা মিরপুর ১৩ নম্বরের রাস্তায় আছে। আমরা তাদের সরানোর চেষ্টা করছি।

এর আগে রোববার দুপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেসময় আন্দোলনরত শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর করে।

রোববার পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর ১০, ১১, ১৩ ও ১৪ নম্বরে পোশাক শ্রমিকরা সকাল থেকে অবস্থান করছিলো। তবে দুপুরের আগ পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও ১টার পর থেকে শ্রমিকরা রাস্তায় ভাঙচুর শুরু করে। এসময় মিরপুর ইনডোর স্টেডিয়ামের আশপাশে থাকা বেশ কয়েকটি বহুতল ভবনের কাঁচ ভাঙচুর করে তারা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়াশেল ছোড়ে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড