,

কলিমুল্লাহর বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ নেতা

news-image

কলিমুল্লাহর বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ নেতা। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে মনোনয়ন পাওয়ার অভিযোগ করায় এ মামলা করেন কুমিল্লা শহর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ।

আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবীরের আদালতে এ মামলা করেন আবদুল্লাহ আল মাহমুদ। মামলার অপর দুই আসামি হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তার।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৩ মে আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কুমিল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হককে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু বিএনপি–জামায়াতের আর্থিক পৃষ্ঠপোষকতায় যুক্তরাজ্য থেকে পরিচালিত ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকে গত ১৯ মে প্রচারিত টক শো আরফানুল হকের বিরুদ্ধে পরিকল্পিত ও বানোয়াট অপপ্রচার করে।

এতে উল্লেখ করা হয়, সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরও দুজন অংশ নেন। আরফানুল হক প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন বলে ওই টক শোতে বলা হয়। যেহেতু মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই এ ধরনের বক্তব্য তার জন্য মানহানিকর।

বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্ত করে মামলার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১২ জুলাই এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না