,

চালের মূল্যবৃদ্ধির জন্য সরকারের কারসাজি দায়ী: ফখরুল

news-image

অনলাইন প্রতিবেদক : জাতীয় প্রেস ক্লাবে সেমিনারে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সরকারের কারসাজিতে দেশে চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল।

দেশে নিত্যপণ্যের দাম বাড়ার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পত্রিকায় দেখেছি চালের দাম বাড়ছে। এখন তো ভরা মৌসুম। চালের দাম তো কমে আসার কথা। কিন্তু সে জায়গায় চালের দাম বাড়তি। এখানে আবারও কারসাজি। আওয়ামী লীগ লুটেরাদের কারসাজিতে এই চালের দাম বাড়ছে। তারা এখন মুনাফা লুটবে এবং আমাদের সাধারণ মানুষের পকেট কাটবে।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমি বারবার বলতে চাই আপনারা ভাষার পরিবর্তন করেন। গতকাল যেভাবে ওবায়দুল কাদের সাহেব হুমকি দিয়েছেন, এটা কোনো রাজনীতির ভাষা নয়। আপনারা তো গণতন্ত্রই বিশ্বাস করেন না। গণতন্ত্র বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা কখনো তার (আওয়ামী লীগ) নেতাদের ছোট করে কথা বলি না। যার যে অবদান আছে তা দেই, এটা জিয়াউর রহমান শিখিয়েছেন। আওয়ামী লীগ প্রতি মুহূর্তে আমাদের নেতাদের, যারা এদেশের জন্য কাজ করেছেন তাদের অবজ্ঞা করে।

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ