,

‘ইলিয়াস আলী গুমের ষড়ষন্ত্রে যারা ছিল, তারা এমপি হতে পারে নাই’

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ইলিয়াস আলী যখন এমপি ছিলেন, তখন সিলেট-২ আসনের প্রতিটি রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলে তিনি উন্নয়ন করেছেন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকেছেন। তাদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন।’

লুনা বলেন, ‘ইলিয়াস আলীর এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে গুম করা হয়েছে। যারা তাকে গুম করার ষড়যন্ত্রে ছিল, তারা কেউ আজ ভালো অবস্থায় নেই। কারণ, আল্লাহ পাকের বিচার আছে। যারা ষড়যন্ত্র করেছিল, তারা কেউ আর এমপি হতে পারে নাই। এখানে (সিলেট-২ আসনে) হয়তো তালগাছ-আমগাছ এমপি হয়েছে, কিন্তু যারা ইলিয়াস আলীকে গুমের ষড়যন্ত্র করেছিল, তারা এমপি হতে পারে নাই।’

আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নে বন্যার্তদের মাঝে পৃথক তিনটি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ওই তিন ইউনিয়নের ৯০০ মানুষের মাঝে তিনি এই ত্রাণ বিতরণ করেন।

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা। বিনা ভোটের এই সরকার বন্যাদূর্গতদের পাশে দাঁড়াচ্ছে না। তাদের হাত থেকে মানুষ মুক্তি চায়। এই অবৈধ সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না।’

ত্রাণ বিতরণের অনুষ্ঠান তিনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শামছুজ্জামান সমছু, গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তালুকদার মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ