,

চঞ্চল নয়, খোরশেদ চেয়ারম্যানই এখন আমার পরিচয়

news-image

ফয়সাল আহমেদ
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘পাপ পুণ্য’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবি ও বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় চঞ্চল চৌধুরীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- ফয়সাল আহমেদ

সিনেমা মুক্তি নিয়ে সবার মাঝেই একটা উত্তেজনা কাজ করে। এটা নতুনদের মধ্যে দেখা যায় সবচেয়ে বেশি। আপনার কেমন লাগে?

আমার মধ্যেও একটা চাপা উত্তেজনা কাজ করে। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। নতুন সিনেমা মানে নিজেও নতুন! তাই যারা ইন্ডাস্ট্রিতে নতুন শুধু তারা নয়, যারা অনেকদিন কাজ করছেন তাদেরও একই অবস্থা।

‘পাপ পুণ্য’ নিয়ে কতটা আশাবাদী?

আশাতো করছি আমার আগের ছবিগুলোর মতোই এই ছবি দর্শক গ্রহণ করবেন। দল বেঁধে হলে যাবেন। ছবি দেখে প্রশংসা করবেন। নিজে দেখে অন্যকে দেখতে বলবেন। এই ছবি নিয়ে আশাটা আরও একটু বেশি।

কেন?

এই ছবির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। নির্মাতা হিসেবে তিনি দর্শকের কাছেও ব্যপক জনপ্রিয়। তার নামেই ছবি চলে। এই ছবিতে অভিনয় করেছেন মিমি (আফসানা মিমি) আপা। যার অভিনয় দেখে আমরা বড় হয়েছি। যাকে দর্শক এখনো মনে রেখেছেন; আছেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার অভিনয় আমাকে মুগ্ধ করে। আবার মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবুর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল, সুমি- সবাই নিজের সেরাটা দিয়েছেন। তাই বেশি আশা করছি। বাকিটা দর্শকের ওপর নির্ভর করবে।

ছবিটি দেশের ২০টি আর দেশের বাইরে ১২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। দেশের হল নিয়ে কথা বলার আগে দেশের বাইরের হলে মুক্তির বিষয়ে আপনার ভাবনা কী?

এটা আমাদের জন্য একটা বিশাল পওয়া বলে মনে করছি। প্রবাসীরা অপেক্ষায় থাকেন নিজের দেশের কাজ দেখার জন্য। যখন ইউটিউব ছিল না তখন আমাদের অভিনীত নাটক কিংবা সিনেমা দেখার জন্য তাদের অপেক্ষা করতে হতো মাসের পর মাস। কখন সিডি আসবে কখন তারা দেখবেন; কিন্তু এখন ইউটিউবের কল্যাণে নাটকগুলো তারা সাথে সাথেই দেখতে পারছেন। সিনেমা দেখার জন্য কিছু বছর আগেও তাদের অপেক্ষায় থাকতে হতো। আমাদের এই ছবি দেশের সিনেমা হলের সঙ্গে একই দিনে কানাডা ও যুক্তরাষ্ট্রের দর্শক দেখতে পারবেন। এটা সবচেয়ে আনন্দের বিষয়।

এবার দেশের সিনেমা হল নিয়ে কথা বলা যাক-

দেশের সিনেমা হল নিয়ে কথা বলার আগে একটি কথা বলতে চাই- এবার ঈদের সিনেমাগুলো দর্শক দেখেছেন, এটা চলচ্চিত্রের জন্য ভালো খবর।

হলসংখ্যা কমে যাচ্ছে, যা নিয়ে সংশ্লিষ্টরা হতাশ। এ ক্ষেত্রে কী করণীয়?

হলসংখ্যা কমছে- এটা অনেকদিন থেকেই। হুট করে কিন্তু কমেনি। এখন প্রথম কাজ হবে যে কয়টি হল আছে সেগুলো টিকিয়ে রাখা। আর হল টিকিয়ে রাখতে হলে ভালো ভালো ছবি ছাড়া উপায় নেই। করোনার পর এবার ঈদে অনেক ভালো ছবি মুক্তি পেয়েছে। ‘পাপ পুণ্য’ও একটি ভালো গল্পের, ভালো মানের ছবি। এমন ছবি নির্মাণ ও মুক্তি দিলেই দর্শক হলে যাবেন। আর দর্শক হলে গেলে সিনেমা হলের সংখ্যা বাড়বে।

‘পাপ পুণ্য’ ছবিতে আপনি খোরশেদ চরিত্রে অভিনয় করেছেন। প্রতিটি চরিত্রে অভিনয় করার আগে আপনি সেটা নিয়ে ভাবেন। এ ছবির চরিত্র নিয়েও সেরকমই হয়েছে?

অবশ্যই। আমি প্রতিটি চরিত্রে অভিনয় করার আগে দুই-তিন মাস সেটা নিয়েই চিন্তা করি। এই ছবিতে আমার চরিত্রের নাম খোরশেদ চেয়ারম্যান। আমি চেষ্টা করেছি দর্শক যাতে আমাকে এই ছবি মুক্তির পর খোরশেদ চেয়ারম্যান নামেই ডাকেন, চেনেন। চঞ্চল নয়, খোরশেদ চেয়ারম্যানই এখন আমার পরিচয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না