,

কাজের মধ্যে সততা ও দরদ রাখতে চাই

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই’-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দৌড়’। যা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। আর মুক্তির প্রথম সাত দিনে পূর্বের সকল স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে ‘দৌড়’। এতে অভিনয় করে প্রশংসায় ভাসছেন মোশাররফ করিম। এ ছাড়াও ঈদে তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে।

‘দৌড়’র প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘‘এটি আমাদের সকলের পরিশ্রমের ফসল। ইউনিটের সবাই ‘দৌড়’র জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। কোনো দৃশ্য ভালো না হয়ে থাকলে, ফের সেটির শুটিং করেছি। আর নির্মাতার রায়হান খান খুব যত্ন নিয়ে কাজটি করেছে। তাই শুটিংয়ের সময়ই আমরা এটি নিয়ে শতভাগ আশাবাদী ছিলাম।’’

সম্প্রতি নতুন ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ ঢঙের মানুষ’ প্রচার শুরু হয়েছে চ্যানেল আইতে। ইবনে হাসান খানের গল্পে নাটকটি লিখেছেন ইউসুফ আলী খোকন। আর পরিচালনায় আছেন সোহেল হাসান। নাটকটি নিয়ে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘এটি অসাধারণ গল্পের নাটক। পরিচালক সোহেল হাসান ভীষণ পরিশ্রম করে এটি নির্মাণ করেছেন। নাটকে আমি আতিক চরিত্রে অভিনয় করেছি। আতিক এমন এক চরিত্র যে সব রকম অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে এবং সমাজ উন্নয়নের জন্য কাজ করে।’

প্রতিনিয়ত নতুন নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজে কাজ করছেন এই অভিনেতা। হয়েছেন দেশের জনপ্রিয় তারকাশিল্পীদের একজনও। তারপরও কি নিজের মধ্যে কোনো অপ্রাপ্তির বিষয় কাজ করে কিনা জানতে চাইলে? এই অভিনেতা বলেন, ‘কী পাইনি তা নিয়ে ভাবি না। আমি শুধু মনোযোগ দিয়ে কাজ করে যেতে চাই। কাজের মধ্যে সততা ও দরদ রাখতে চাই। যখন যে কাজটি করি তার ভেতরেই মগ্ন থাকি আর কিছু না।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর