,

‘নিজের’ বন্দুকের গুলিতে বনরক্ষী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : কক্সবাজারের ফরেস্ট অফিস এলাকায় `নিজের’ বন্দুকের গুলিতে আখতারুজ্জামান (৪০) নামের এক বনরক্ষী নিহত হয়েছেন। তিনি ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটে বনরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

বুধবার ভাদিতলার পূর্ব পাশের বনে এ ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান যশোরের কোতোয়ালি থানার ইছালী গ্রামের বাসিন্দা।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার জানান, আখতারুজ্জামানের বন্দুকটি কাজ করছিল না, তা ঠিক করার সময় হঠাৎ তিনি গুলিবিদ্ধ হন। সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, আখতারুজ্জামান আরেকজন সহকারীকে নিয়ে বনে নিয়মিত টহলে গিয়েছিলেন। সেখানে তার নামে বরাদ্দ থাকা বন্দুকটিতে ত্রুটি দেখা দিলে তা নিজেই মেরামতের চেষ্টা চালান। একপর্যায়ে বন্দুক থেকে এক রাউন্ড গুলি বের হয়ে গলার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত বনকর্মীকে উদ্ধার করা হয়। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ বা মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর