,

ড্র করে ফের লিগ জমিয়ে তুললো ম্যানসিটি

news-image

স্পোর্টস ডেস্ক : একেবারে শেষদিকে এসেও লিগ জমিয়ে তুললো ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-২ গোলে হোঁচট খেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর সিটির এমন ধাক্কায় আশা পেল দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল।

ম্যাচে স্বাগতিক ওয়েস্ট হ্যামের হয়ে দুটি গোল করেন জ্যারড বোয়েন। শিরোপাধারীদের প্রথম গোলটি করেন জ্যাক গ্রিলিশ। তাদের দ্বিতীয় গোলটি আত্নঘাতী।

যদিও ড্র করলেও শীর্ষেই রয়েছে সিটি। আবার আগামী মঙ্গলবার সাউথ্যাম্পটনের মাঠে লিভারপুল হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির।

আগামী ২২ মে শেষ রাউন্ডে ইতিহাদ স্টেডিয়ামে সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।

লিগে ৩৭ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৮৬। ৩৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ওয়েস্ট হ্যাম। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড