,

কিশোরকে গাছের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় চুরির অপবাদ দিয়ে মুন্না (১৬) নামের এক কিশোরকে গাছের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই ঘটনায় মুন্নার মা হাসিনা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- ভুক্তভোগী কিশোরের চাচি মমতাজ, চাচাতো বোন তানিয়া এবং প্রতিবেশী শামীম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শাহাজাহন কমান্ডারের ছেলে মুন্নাকে ৮৫ হাজার টাকা চুরির অভিযোগে গত ৯ মে থেকে ১১ মে পর্যন্ত আটকে রেখে নির্যাতন করে চাচি, চাচাতো বোন ও তার ভগ্নিপতি। টানা তিনদিন দফায় দফায় মারধরের পর থেকে নিখোঁজ রয়েছে ওই কিশোর। ঘটনায় জড়িত থাকার দায়ে তানিয়া, মমতাজ, শামীমকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এদিকে, ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোর মুন্নাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বোয়ালিয়া এলাকার হযরত আলী নামের এক ব্যক্তি তাকে মধ্য যুগীয় কায়দায় মারধর করছেন। এ সময় আশপাশের লোকজন দাঁড়িয়ে বিষয়টি দেখছেন। মারধরে কিশোরের শরীরে রক্তাক্ত জখম হতেও দেখা গেছে।

এ ব্যাপারে মুন্নার মা হাসিনা বেগম সাংবাদিকদের জানান, ৮৫ হাজার টাকা চুরির অপবাদে মুন্নাকে ধরে নিয়ে গেছে। এ সংবাদ পেয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছেন।

তিনি আরও জানান, হযরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া দফায় দফায় মুন্নাকে অমানবিক নির্যাতন করেছে। এখন তার ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন হাসিনা বেগম।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, নির্যাতিত কিশোরের মা হাসিনা বেগমের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্নাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত