,

১০০০ টাকার লাল নোট অচলের খবর গুজব

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০০০ টাকা মূল্যমানের লাল রঙের নোট বা অন্য কোনো নোটই অচল করেনি বাংলাদেশ ব্যাংক। ১০০০ টাকার লাল নোট অচলের যে খবর ছড়িয়েছে তা গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জী এম আবুল কালাম আজাদ।

বাংলাদশে ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে ২০২২ তারিখের পর অচল হিসেবে গণ্য হবে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য অনলাইন প্লাটফর্মে গুজব/বিভ্রান্তিকর যে তথ্য প্রচারিত হচ্ছে, তা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরও বলা হয়, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল ঘোষণা করা হয়নি। জনসাধারণকে এ ধরনের গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড