,

ইমরানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের হুমকি স্বরাষ্ট্রমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হবে। চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধি দলের সৌদি আরব সফরকালে মসজিদে নববীতে গুণ্ডামি এবং স্লোগানের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হবে।

রোববার এক বিবৃতিতে সানাউল্লাহ এসব কথা বলেন। বিবৃবিতে ইমরান খানকে ‘ফিতনা’ বলে আখ্যা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনোভাবেই তাদেরকে ক্ষমা করা হবে না। অবশ্যই ইমরান খানকে গ্রেপ্তার করা হবে। খবর জিওটিভির।

বিবৃতিতে ইমরানসহ ১৫০ জনের বিরুদ্ধে দাখিল হওয়া এফআইআরের (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) বরাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নবীজীর রওজা মোবারকের পবিত্রতা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে মামলা না করার কোনো যৌক্তিকতা নেই।

তিনি জানান, কোনো পাকিস্তানি নাগরিক যদি এই পরিপ্রেক্ষিতে কিছু করতে চায় তবে সরকার তাকে বাধা দেবে না। সৌদির পবিত্র মসজিদে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতার সঙ্গে যা হয়েছে তা পূর্ব পরিকল্পিত। মানুষজনকে তা করতে উসকানি দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত বৃহস্পতিবার সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে যান। সেখানে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের লক্ষ্য করে স্লোগান দেয় পাকিস্তানিরা। এ সময় শাহবাজকে চোর বলেও স্লোগান দেওয়া হয়। মদিনা পুলিশ এ ঘটনায় পাঁচ পাকিস্তানিকে গ্রেপ্তারও করেছে। এর আগে মসজিদে নববীর ওই ঘটনায় ইমরানসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। মোহাম্মদ নাঈম নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ফয়সালাবাদের মদিনা টাউন পুলিশ স্টেশনে সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলাটি করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য