,

ভাতা আনতে যাওয়ার পথে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার

news-image

জেলা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় সম্মানী ভাতা আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর (৬৮) নিহত হয়েছেন। নিহত বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপুট্টি গ্রামের মৃত নুরুল হক মাতুব্বরের ছেলে।

নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সিদ্দিকুর রহমান জাগো নিউজকে জানান, নগরকান্দা উপজেলা সদর শাখার সোনালী ব্যাংক থেকে সম্মানী ভাতা তুলতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হন বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর। তিনি একটি ভ্যান ভাড়া নিয়ে নগরকান্দা উপজেলা সদরের দিকে আসছিলেন। সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দার কাইলার মোড়ে পৌঁছালে ভ্যানটিকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি মাইক্রোবাস। এতে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ইফতার মাহফিলের বাজার শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি (৫২) নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড