,

‘চকলেট কিনতে’ নদী সাঁতরে ভারতে, বাংলাদেশি কিশোর গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : নদী সাঁতরে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ঈমান হোসেন নামে এক বাংলাদেশি কিশোরকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ জানিয়েছে, ঈমান তার পছন্দের চকলেট কিনতে ভারতে ঢুকেছিল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার খালদানদী গ্রামে।

ঈমান নদী সাঁতরে নিয়মিত ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজালা জেলায় আসতো তার পছন্দের চকলেট কিনতে, ওই দিনই আবার ফিরে যেত। গত ১৩ এপ্রিল একইভাবে ভারতে ঢোকার পরে তাকে গ্রেপ্তার করে বিএসএফ।

সোনামুড়া মহকুমা পুলিশ প্রশাসক (এসডিপিও) বনজ বিপ্লব দাস জানিয়েছেন, ঈমানকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশ তাকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, চকলেট কিনতে ভারতে এসেছিল। তার কাছে বাংলাদেশি ১০০ টাকা পাওয়া গেছে। সে কোনো অবৈধ কাজ করেনি, বৈধ কাগজ ছাড়া ভারতে অনুপ্রবেশ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হবে। তবে তার পরিবারের পক্ষ থেকে কেউ এখনো ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য