,

কুমিল্লায় যুগলের সাথে আপত্তিজনক আচরণের দায়ে ডিবির দুই সদস্য বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা : নববর্ষের দিন কিশোর প্রেমিকযুগলের সাথে আপত্তিজনক আচরণের দায়ে কুমিল্লা ডিবি (গোয়েন্দা বিভাগ) পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের বরখাস্ত করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল ভিডিও থেকে জানা গেছে, ডিবি পুলিশে ওই সদস্যরা প্রেমিক যুগলের ভিডিও করে। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওটি নগরীজুড়ে আলোচনার ঝড় তুলে। সাময়িক বরখাস্তকৃত দুই পুলিশ হলেন নজরুল ইসলাম ও রোমান হাবিব রবিন।

জানা গেছে, কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকার একাদশ শ্রেণির ছাত্র ও নবম শ্রেণির এক ছাত্রী কুমিল্লা নগর পার্কে বসে গল্প করছিল। ভিডিওতে দেখা যায় লাল শাড়ি আর লাল পাঞ্জাবি পড়া ওই কিশোর যুগলকে দেখে দূর থেকে মোবাইল ফোনে ভিডিও করতে থাকেন ডিবি পুলিশের এক সদস্য। পেছন থেকে ভিডিও করতে করতে তাদের সামনে গিয়ে পরিচয় জানতে চান ডিবি পুলিশের এক সদস্য। তাদের দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন তিনি। কিশোরীর মাস্ক খোলার জন্য বলতে গিয়ে তাকে ‘তুই’ করে সম্বোধন করেন পাশে থাকা আরেক সদস্য। এরপরই তাদের পরিচয় জানতে চাওয়া সদস্য ওই কিশোরকে বলেন, ‘মুড়ায়া ছাটনা ছিরালামু একবারে।’ ডিবি সদস্যরা এ সময় মেয়েটির বাবার ফোন নম্বর চাইলে তারা ভয়ে মাফ চাইতে থাকে এবং মেয়েটির বাবা বিদেশ থাকেন বলে জানায় ছেলেটি। তখন পাশ থেকে একজন বলতে থাকেন, ‘বিদেশ থেকে (কিশোরীর বাবা) আইব এখন, নইলে অফিসে নিয়া যামু। অফিস থেকে অভিভাবক আইসা নিয়া যাবে।’ এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিওটিতে ছেলেটিকে কয়েকবার মাফ চাইতে দেখা যায়। তবে কর্ণপাত করেননি পুলিশ সদস্যরা।

কুমিল্লার সুশীল মহল মনে করেন, এ ভিডিও কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল তাও খতিয়ে দেখা দরকার। এ ঘটনায় যদি ওই কিশোর-কিশোরী কেউ আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিত, সে ক্ষেত্রে এর দায়ভার কে নিত?’ ভিডিওটির সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার বলেন, ‘এটি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিষয়টি আমাকে কয়েকজন মৌখিকভাবেও জানিয়েছেন।’ বিষয়টি নজরে আসার পর ওই দুই পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয় জানিয়ে তিনি বলেন, ‘রাতে তাদের সাময়ি়ক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না