,

কাতার বিশ্বকাপের টিকিট বণ্টনে কমিটি ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতারে ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে নভেম্বরে। ফিফা সদস্যভুক্ত দেশ হিসেবে স্বাভাবিকভাবেই কাতার বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রাপ্ত টিকিট বণ্টনের জন্য এবার সাত সদস্যের একটি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে আহ্বায়ক করে কমিটির ঘোষিত অন্য সদস্যরা হলেন, ইমরুল হাসান, জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, আতাউর রহমান ভুইয়া মানিক, ইলিয়াস হোসেন ও মহিউদ্দিন আহমেদ মহী।

ফিফার নীতিমালা ও অঙ্গিকার নামা পুরণ করেছে বাফুফে। ফিফা বাংলাদেশের র‍্যাংকিং ও অন্যান্য বিষয় বিবেচনা করে টিকিটের সংখ্যা নির্ধারণ করে দিবে। এরপর নির্দিষ্ট পরিমান মূল্য দিয়ে টিকিট কিনতে হবে বাফুফেকে ৷ সাধারণত ফুটবল সংশ্লিষ্টদের মধ্যেই বিশ্বকাপের টিকিট বিক্রি করা হবে।

টিকিট বণ্টনের দায়িত্ব পাওয়া কমিটি ফিফা কর্তৃক প্রদত্ত টিকিট একটি সুনির্দষ্ট নীতিমালার আলোকে বন্টন করবে। সামনেই কমিটির একটি সভা করে টিকিটের জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, চালু হচ্ছে রোবটিক সার্জারি: স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ