,

গজারিয়ায় ট্রলারডুবি : জামাইয়ের লাশ দেখতে যাচ্ছিলেন সেই মা-মেয়ে

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ট্রলারডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিখোঁজ তিনজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দড়িচর খাঁজুরিয়া ইউনিয়নে ট্রলারটি ডুবে যায়।

নিহতরা হলেন- উপজেলার মাঝেরচর গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী মায়ানুর বেগম (৫৫) ও তার মেয়ে নাসরিন আক্তার (২৩)।

স্থানীয়রা জানান, মায়ানুরের ভাসুরের মেয়ে জামাই কবির কাজী হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে মারা যান। তার বাড়ি দড়িচর খাঁজুরিয়া গ্রামে। খবর পেয়ে মায়ানুর ও তার মেয়ে নাসরিনসহ পরিবারের কয়েকজন সদস্য সেখানে যাচ্ছিলেন। গজারিয়া নদী পার হতে তারা ট্রলারে ওঠেন। ট্রলারে তারাসহ ১৫-১৬ জনের মতো যাত্রী ছিলেন। ট্রলারটি মাঝনদীতে গেলে দমকা হওয়া এবং ঢেউয়ের কারণে এক পর্যায়ে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা মাছ ধরার ট্রলার এগিয়ে এসে কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ট্রলারডুবির বেশ কিছুক্ষণ পর উদ্ধার করা হয় মায়ানুর ও নাসরিনকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান দুজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, আরও কয়েকজন নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর